লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের কূটনৈতিক সম্মেলন ২০২৬ সম্পন্ন

এলইউমান এর সম্মেলনে প্রজ্ঞা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটে
— দানবীর ড. সৈয়দ রাগীব আলী
এলইউমান এর সম্মেলন ঐক্য, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের এক মনোমুগ্ধকর আয়োজন
— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের আয়োজনে দু’দিনব‍্যাপী কূটনৈতিক সম্মেলন ২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) বিকাল ৫টায়
লিডিং ইউনিভার্সিটি ডিপ্লোম্যাটিক কনভেনশন ২০২৬ (LUDC’26)-এর সমাপনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের কূটনৈতিক সম্মেলন সম্মেলনে প্রজ্ঞা ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলন ঘটেছে। প্রতিবারের মতো এবারের সম্মেলনেও অংশগ্রহণকারী সকল প্রতিনিধি এবং লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পর্ষদের সদস্যদেরকে এ আয়োজনের জন‍্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের প্রোগ্রামের মধ‍্য দিয়ে শিক্ষার্থীদের লিডারশিপ এবং  কমিউনিকেশন স্কিল তৈরি হয় যা খুবই প্রশংসনীয়। বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা, ঐক্য, প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশের মনোমুগ্ধকর আয়োজনের মধ‍্য দিয়ে এবারের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। নিবিড় কূটনৈতিক আলোচনার পর শিল্প ও ঐতিহ্যের এক মনোমুগ্ধকর জগতে প্রবেশের এই আয়োজনের জন‍্য তিনি লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এবারের সম্মেলনে প্রতিনিধিদের “The Institutionalization of Multilateral Crisis in an Era of Manufactured Realities” বিষয়ে উপস্থাপনায় অন্তর্ভুক্ত ছিল সমালোচনামূলক চিন্তাভাবনা, গঠনমূলকভাবে আলোচনা ও সমঝোতা এবং সুচিন্তিত ও অর্থবহ আলোচনার মাধ্যমে জটিল বৈশ্বিক বিষয়গুলোর সাথে সম্পৃক্ত হওয়া। তাদের দক্ষতা ও নিষ্ঠা বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানানোর পরিবেশ তৈরি, সহযোগিতামূলক মনোভাবকে অনুপ্রাণিত এবং LUDC 2026-এর মূল বৈশিষ্ট্যসূচক কূটনৈতিক চেতনাকে প্রতিফলিত করেছে। লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের মকূটনৈতিক সম্মেলন ২০২৬  এর সেক্রেটারি জেনারেল হিসেবে ছিলেন ফাইয়াজ শাহদীর সাকীব এবং চীফ কনসালটেন্ট ছিলেন মো. জুনাঈদ সিদ্দীকী আসিফ। ফাহমিদা আতিয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং  লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আশফাক আহমেদ শোভন।
অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারিয়েট বোর্ড মেম্বারস, এক্সেকিউটিভ বোর্ড মেম্মারস এবং সম্মেলনে অংশগ্রহণকালী ডেলিগেটসবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top