লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতার মৃত‍্যুবার্ষিকী পালন

মানুষের গুণকীর্তনের মাধ‍্যেমে রাবেয়া খাতুন চৌধুরীর জীবনাদর্শ প্রকাশ পায়
—  উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ১৯তম মৃত‍্যুবার্ষিকী পালন করেছে লিডিং ইউনিভার্সিটি।
এ উপলক্ষে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ‍্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকালে খতমে কোরআন, সকাল সাড়ে ১০টায় মরহুমার কবরে দানবীর ড. সৈয়দ রাগীব আলী ও পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান এবং কবরস্থান সংলগ্ন লিডিং ইউনিভার্সিটির জামে মসজিদে মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।  মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ হাফিজ মুহাম্মদ আশরাফ আলী।
লিডিং ইউনিভার্সিটির উদ‍্যোগে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারী-১ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।
মানুষের গুণকীর্তনের মাধ‍্যেমে রাবেয়া খাতুন চৌধুরীর জীবনাদর্শ প্রকাশ পায় উল্লেখ করে সভাপতির বক্তব্যে এসময় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মানুষের প্রতি বেগম রাবেয়া খাতুন চৌধুরীর স্নেহ মমতা এবং অত্র এলাকার উন্নয়নে তাঁর অবদান এবং অনুপ্রেরণার কথা আজ অবদি মানুষ স্মরণ করছে এবং তাঁর  জন‍্য দোয়া করছেন। তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং  দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ  করে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, রাগীব রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী এবং ট্রাষ্টি বোর্ডের সদস্য সৈয়দ রাফে হাই এবং অনুষ্ঠানের বিশেষ অতিথি জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ডা. মো. আবেদ হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস‍্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসেকিউটর এডভোকেট মো. বদরুল আহমেদ চৌধুরী, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান সামসুল হক, লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন রাগীব রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক গান পরিবেশন করেন নেত্রকোনার রাগীব মজনু উচ্চ বিদ‍্যালয়ের সহকারি শিক্ষক  রাগীব-রাবেয়া ফাউন্ডেশন একুশে সম্মাননা ২০২২ প্রাপ্ত গীতিকবি আব্দুল ওহাব মাস্টার, হামদ পরিবেশন করেন কবি আব্দুল চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির এম এ ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের শিক্ষার্থী মো. আনসার আলী।
আলোচনা সভায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও লিডিং ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত মূল‍্যায়ন ও স্মৃতিচারণ মূলক স্মারক “ক্ষণজন্মা রাবেয়া” এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃক প্রকাশিত “মননে মানসে মহিয়ান তুমি বেগম রাবেয়া খাতুন চৌধুরী” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজর ভাঈস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ কে এম দাউদ, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড সদস‍্য দেওয়ান সাকিব আহমেদ, মালনীছড়া চা বাগানে সহকারি জেনারেল ম‍্যানেজার মো. আজম আলী, মিসেস রাখী ভৌমিক, সিলেটের ডাক পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, বার্তা সম্পাদক সমরোন্দ্র বিশ্বাস সমর, লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ডিন, ব‍্যবসায় প্রশাসন অনুষদ প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং রাগীব-রাবেয়া রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের আমন্ত্রিত প্রতিষ্ঠানসমূহ এবং সন্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত বিভিন্ন এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিত্ব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল ফাহিম।  অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান এবং আইন বিভাগের সহকারি অধ‍্যাপক মো. রেজাউল করিম।
১৯ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে গ্রামবাসি, লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের  অন‍্যান‍্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিকে শিরনী বিতরণ করেছে  রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটি পরিবার।

Scroll to Top