শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে লিডিং ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

বুদ্ধিজীবী দিবসে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ  বুদ্ধিজীবীদের। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) শহিদ বুদ্ধিজীবী দিবসে  সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির শহিদমিনারে  শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষক -শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।
এক নীল নকশার মাধ্যম জাতিকে মেধাশূন্য করতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক এবং দার্শনিকসহ অনেক সূর্যসন্তানদের হত‍্যা করা হয়েছিল। জাতির জীবনে বেদনাময় দিনে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ‍্যাপক ড. ফজলে এলাহী মামুন। এসময় লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং  কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top