লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী মাজেদুল ইসলাম নাঈম সম্প্রতি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (WRO) ২০২৫, ফিউচার ইঞ্জিনিয়ার্স, ঢাকা আঞ্চলিক পর্বে চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় রোবট্রনিক্স ফেস্ট ২০২৫ এ মাইক্রোমাউস ও লাইন ফলোয়ার রোবট (LFR) প্রতিযোগিতায় রানার আপ, এবং ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম ২০২৫ এ মাজেদুল ইসলাম নাঈম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।
তার এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। মাজেদুল ইসলাম নাঈমের এই অর্জন শুধু EEE বিভাগকেই নয়, বরং পুরো লিডিং ইউনিভার্সিটি পরিবারকে গর্বিত করেছে।


