News – Leading University

লিডিং ইউনিভার্সিটিতে ক‍্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সফল ক‍্যারিয়ার গড়তে কঠোর পরিশ্রমের বিকল্প নেই

— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে ক‍্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র‍্যাক ব‍্যাংকের সহযোগিতায় “Know Your Employer’ সেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  সফল ক‍্যারিয়ার গড়তে কঠোর পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, কোন কিছু অর্জন করতে হলে নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে এবং তা বাস্তবায়ন করতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই। অ‍্যালামনাইরা আমাদের এম্বাসেডর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের  ক‍্যারিয়ার গড়তে অ‍্যালামনাইদের সাথে যোগাযোগ রাখতে হবে এবং ভালো কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে। পরিশেষে, শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করার জন‍্য তিনি আলোচকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্র‍্যাক ব‍্যাংক সিলেটের আঞ্চলিক পরিচালক মো. রেজাউর রহমান ব্র‍্যাক ব‍্যাংকের স্বকীয়তা ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। পাশাপাশি উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরের মাধ‍্যমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Career Hub, Skill Development Programme, BRAC এর ট্রেইনার মিসেস আরশি হক Career Hub-এর যাত্রা, লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি চাকরি অনুসন্ধান, CV প্রস্তুতি, ইন্টারভিউ স্কিল, পেশাগত আচরণসহ বিভিন্ন বিষয়ে Career Hub-এর প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য Career Hub-এর কিছু বিনামূল্যের সেবার বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এতে আরও বক্তব্য প্রদান ব্র‍্যাক ব‍্যাংক বন্দর বাজার শাখা ম‍্যানেজার মো. রইস উদ্দিন এবং লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের ২য় ব‍্যাচের শিক্ষার্থী ব্র‍্যাক ব‍্যাংক উপশহর শাখার ম‍্যানেজার সাফি আহমেদ।

এছাড়াও পুরো সেশনের উপর ভিত্তি করে একটি Quiz Competition আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এবং বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। ব‍্যবসায় প্রশাসন বিভাগের ৬৪তম ব‍্যাচের শিক্ষার্থী ফয়েজ মোহাম্মদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহ- উপদেষ্টা জয়নব সরকার, শিক্ষক ও ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম
লাইব্রেরির সাথে সেতুবন্ধন জ্ঞানার্জনে সহায়ক ভূমিকা রাখে

— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারে বিভিন্ন প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জন‍্য ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম‘ শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের ব‍্যবসায় প্রশাসন, ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট, ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে সামার সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত বিভিন্ন সেকশনের নতুন শিক্ষার্থীদেরকে পর্যায়ক্রমে  লাইব্রেরি ওরিয়েন্টেশন দেওয়া হচ্ছে।

রোববার (১৪ জুন ২০২৬) সকালে  বিশ্ববিদ্যালয়ের রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে আয়োজিত ‘লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রাম’-এ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনে লাইব্রেরির গুরুত্ব অপরিসীম।  লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ইলেক্ট্রনিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষা, জ্ঞানার্জন ও গবেষণার  জায়গা আর লাইব্রেরি হলো এমন একটি স্থান যাকে শিক্ষা ও গবেষণাসহ সমস্ত জ্ঞানের ভাণ্ডার  বলা হয়। সুতরাং  শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও জ্ঞান আহরণের জন‍্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে হবে। শুধু অনলাইনের মাধ্যমে নয়, জ্ঞানের স্থায়িত্বের জন‍্য শিক্ষার্থীদেরকে সশরীরে  লাইব্রেরিতে গিয়ে বই পড়ার পরামর্শ প্রদান করেন তিনি। তিনি আরো বলেন, শিক্ষাজীবনের ১২টি বছর অতিক্রম করার পর বিশ্ববিদ্যালয় পর্যায়ের চারটি বছর শিক্ষার্থীদের জন‍্য খুবই গুরুত্বপূর্ণ । এখানে ভালোভাবে পড়াশোনা করে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে নিজেকে তৈরি করতে হবে। লাইব্রেরির সাথে যারা সেতুবন্ধন তৈরি করবে তারাই উন্নতি করবে এবং ভালো ফলাফল পাবে। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর দক্ষ মানব সম্পদ গড়ে তোলার যে স্বপ্ন  তা এই সমৃদ্ধ লাইব্রেরির মাধ‍্যমে শিক্ষার্থীদের জ্ঞানার্জনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির  লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই ছামেনী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরিতে যেসব বই-পুস্তক জার্নাল-ম্যাগাজিন, ই-বুক, ই-জার্নাল আছে সেসবের তথ্য এবং কীভাবে তা ব্যবহার করতে হয় সে বিষয়টি উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করেন। লাইব্রেরি ব‍্যবহারে শিক্ষার্থীদের সর্বাত্মক  সহযোগিতা প্রদান করা হয় উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের বেশি বেশি লাইব্রেরি ব্যবহার  করার পরামর্শ দেন। পরিশেষে লাইব্রেরি ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে শিক্ষার্থীদেরকে লাইব্রেরি ব‍্যবহারে উৎসাহ প্রদান করার জন‍্য তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

লিডিং ইউনিভার্সিটিতে নবীনবরণ এবং বেস্ট স্টুডেন্ট অ‍্যাওয়ার্ড অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না

—দানবীর ড. সৈয়দ রাগীব আলী

দক্ষ জনশক্তি তৈরি করে এগিয়ে যাচ্ছে লিডিং ইউনিভার্সিটি

— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার ২০২৬ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান বৃহস্পতিবার (০৪ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের আন্ডাগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে সামার সেমিস্টার ২০২৬ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের  ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রামের নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। শিক্ষার্থীদের সাথে বিপুল সংখ্যক অভিভাবক প্রাকৃতিক ছায়াঘেরা লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না, তাই আমি শিল্পের উন্নতির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সহ অন‍্যান‍্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। তিনি আরো বলেন, গ্রামে প্রতিষ্ঠিত হলেও লিডিং ইউনিভার্সিটি মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তুলনামূলকভাবে কম খরচে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে যাতে উন্নত জীবন যাপনের ব‍্যবস্থা করে নিজের পরিবার সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি নবীন শিক্ষার্থীদেরকে আজ থেকে লিডিং ইউনিভার্সিটির পরিবারের সদস্য উল্লেখ করে তাদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে-মেয়েরা কি করছে, বিশ্ববিদ্যালয়ে এসে ঠিকমতো পড়াশোনা করছে কিনা, সেসব বিষয়ে মাঝেমধ্যে খুঁজ খবর রাখা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের সহযোগিতা সবসময়ই থাকবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন। তিনি বিভিন্ন বিভাগের গত সেমিস্টারের সেরা শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান এবং তাদেরকে সনদ ও ক্রেস্ট প্রদান করেন। পরিশেষে তিনি তরুণ শিক্ষার্থীদেরকে  সুশিক্ষিত করে সমাজ ও দেশের উন্নয়নে দক্ষ মানব সম্পদে পরিনত করতে এবং এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিত প্রচেষ্টার মাধ‍্যমে কাজ করার আহবান জানান। দক্ষ জনশক্তি তৈরি করে লিডিং ইউনিভার্সিটি এগিয়ে চলছে উল্লেখ করে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, নেতৃত্ব তৈরি করতে লিডিং ইউনিভার্সিটির কাজ করছে এবং আজকের নবীন শিক্ষার্থীরাই ভবিষ্যত লিডার। তিনি শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি গবেষণা এবং সুপ্রতিষ্ঠিত অ‍্যালামনাইদের অনুসরণসহ শিক্ষকদের কথামতো চলার পরামর্শ প্রদান করেন। সন্তানদের উন্নত জীবন গঠনে তিনি অভিভাবকদের সহযোগিতা কামনা করে আজকের সফল অনুষ্ঠান আয়োজন করার জন‍্য আয়োজক কমিটিকে ধন্যবাদ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই বলেন, ওরিয়েন্টেশন অনুষ্ঠান নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের প্রথম পদক্ষেপ। আজকের অনুষ্ঠানকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে উন্নত বিশ্বের সাথে পরিচিত করতে সাহায্য করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আর্টিফিশ‍্যাল ইন্টেলিজেন্স (Ai) প্রভাবে দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তালমিলিয়ে এবং নিজেদেরকে সামঞ্জস্য রাখতে এডুকেশন এবং প্রফেশনালিজম হতে হবে, লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষাবান্ধব পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সমন্বয়ে শিক্ষার্থীদের জন‍্য রয়েছে বাস্তব জ্ঞানার্জনের সুযোগ। ওরিয়েন্টেশন প্রোগ্রামে লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ২০২৫ এ কৃতি শিক্ষার্থীদেরকে

বেস্ট স্টুডেন্ট অ‍্যাওয়ার্ড ২০২৫ এর সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অ‍্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ‍্যে অনুভূতি প্রকাশ করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাদিয়া জান্নাত বলেন, লিডিং ইউনিভার্সিটির শিক্ষাবান্ধব পরিবেশে ও দক্ষ শিক্ষকদের  সান্নিধ্যে থেকে আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি, সেজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বেস্ট স্টুডেন্ট অ‍্যাওয়ার্ড ২০২৫ প্রাপ্ত শিক্ষার্থী ইশরাত মাহজাবিন মান্নি ব‍্যবসায় প্রশাসন বিভাগ, হুমায়রা হক ইমু ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগ, তুফা হুসেইন নোভা ইংরেজি বিভাগ, শেখ মোসা. রাজনা ইসলামিক স্টাডিজ বিভাগ, সাদিয়া জান্নাত কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তাহিয়াত রশিদ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফাতিমা তাসনীম সাভিহা ইলেকট্রিক‍্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।

নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হান্নান এবং ড. সাদিয়া মালিক চৌধুরী, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজক কমিটির কনভেনার প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানদের পক্ষে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। নবীন শিক্ষার্থী হিসেবে অনুভূতি ব‍্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহ মৌনতা অরনি। নবীনবরণ অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ,  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট   বিভাগের সহকারি অধ‍্যাপক মিসেস জহুরা জামিন জোহা  এবং ইংরেজি বিভাগের প্রভাষক এনাম আহমেদের সঞ্চালনায় নবীনবরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জামিউর রহমান, পবিত্র গীতা পাঠ করেন ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী অবিরাম গোপাল দাশ।

লিডিং ইউনিভার্সিটিতে প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরি প্রাপ্তিতে প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন গুরুত্বপূর্ণ

—উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিল এবং লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ‍্যোগে

“Preparation for Accreditation: Documentations and Evidence” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬) সকাল সাড়ে ৯টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারী- ১ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বাংলাদেশ অ‍্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবিরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিলের সচিব প্রফেসর এ. কে. এম. মনিরুল ইসলাম এবং পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রোগ্রাম বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতিপ্রাপ্ত হওয়া খুবই জরুরি, কারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও চাকরি প্রাপ্তিতে প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া এটি পরোক্ষভাবে শিক্ষার্থীদের একটি সমৃদ্ধ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করে। যখন কোনো প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন লাভ করে, তখন শিক্ষার্থী এবং অভিভাবকেরা নিশ্চিত হতে পারেন যে এ প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড বজায় রাখতে সক্ষম। ​আজকের এই কর্মশালার আয়োজনের জন‍‍্য বাংলাদেশ অ‍্যাক্রেডিটেশন কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রতিটি প্রোগ্রামের সিলেবাস/কারিকোলাম আপগ্রেডেশনের বিষয়ে লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের উদ‍্যোগ প্রশংসনীয়। তিনি দ্রুততম সময়ে অ‍্যাক্রিডিটেশন পাওয়ার উদ‍্যোগ নেওয়ার জন‍্য পরামর্শও প্রদান করেন।

টেকনিক্যাল সেশনে বাংলাদেশ অ‍্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এস এম কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন থাকলে দেশের বাইরে থেকে অনেক শিক্ষার্থী এখানে আসবে পড়াশোনা করতে। তাছাড়া অ‍্যাক্রিডিটেডেড প্রোগ্রাম সম্পন্ন শিক্ষার্থী অন‍্য দেশেও উচ্চ শিক্ষার সুযোগ সহজে পেতে পারে। তিনি আরো বলেন, ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন পেয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিল দেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশন বিষয়ে বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা প্রদান করে আসছে। তিনি লিডিং ইউনিভার্সিটির প্রোগ্রাম অ‍্যাক্রিডিটেশনের জন‍্য যেকোনো সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি আরো বলেন, উচ্চ শিক্ষায় মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেল হলো একটি সেন্ট্রাল পার্ট এবং লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আজকের এ কর্মশালার আয়োজনে সহযোগিতা করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির আইকিউএসিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে তিনি বাংলাদেশ  উচ্চশিক্ষার প্রসারে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অবদানের কথা স্মরণীয় বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের পরিচালক এবং কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম।

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় কর্মশালায় বাংলাদেশ অ‍্যাক্রিডিটেশন কাউন্সিলের উপ পরিচালক ড. ফারজানা শারমিন, লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা এবং ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, লাইব্রেরিয়ান এবং সকল বিভাগের প্রোগ্রাম সেল্ফ অ‍্যাসেসমেন্ট কমিটির শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের প্রাক্তন ছাত্রের পিএইচডি অর্জনে বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র মো. তাসফিকুজ্জামান ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি সম্পন্ন করায় তার শিক্ষাজীবন ও গবেষণা জীবনে অব্যাহত সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

ড. মো. তাসফিকুজ্জামানের পিএইচডি এর গবেষণাপত্র “Advanced Synchrotron X-Ray-Based Characterization of Hydrated Magnesium Carbonates Complemented by Raman Spectroscopy,” উন্নত বৈজ্ঞানিক গবেষণায় এক উল্লেখযোগ্য অবদান এবং এটি তার নিষ্ঠা, অধ্যবসায় ও পাণ্ডিত্যের প্রতিফলন। তার এই মর্যাদাপূর্ণ অর্জন নিঃসন্দেহে ইইই বিভাগ এবং লিডিং ইউনিভার্সিটি পরিবারের জন্য অপরিসীম সম্মান ও গর্ব বয়ে এনেছে। লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগের মেধাবী প্রাক্তন ছাত্র ড. মো. তাসফিকুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক। তিনি ড. মো. তাসফিকুজ্জামানের এই অর্জন ইইই বিভাগের জন্য একটি গর্বের মাইলফলক এবং এটি লিডিং ইউনিভার্সিটির বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন।

সম্প্রতি ড. মো. তাসফিকুজ্জামান লিডিং ইউনিভার্সিটির ইইই বিভাগ পরিদর্শনকালে বিভাগের শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মূল্যবান অভিজ্ঞতা বিনিময় করেন। এসময় ইইই বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র ড. মো. তাসফিকুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তার ভবিষ্যৎ সকল কর্মপ্রচেষ্টায় অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন বিভাগের শিক্ষকবৃন্দ।

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ২০তম  সভা ০৯ মে ২০২৬ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ২০২৫-২০২৬ সালের অনুমোদিত বাজেটের জুলাই ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রকৃত ব‍্যয়ের অনুমোদনস বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর  সভাপতিত্বে অর্থ কমিটির সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ট্রাস্টি বোর্ড মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান,  দেওয়ান সাকিব আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশে দুগ্ধ শিল্পের উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি যোগানে মিল্ক ভিটার ভূমিকা গুরুত্বপূর্ণ

–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের উদ‍্যোগে বাংলাদেশে দুগ্ধ শিল্পের উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ ‘Dairy Industry in Bangladesh: Reorienting the Strategies of Milk Vita for Sustainable Development’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন,  বাংলাদেশের নতুন প্রজন্মের পুষ্টি যোগানে মিল্ক ভিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও বহু পূর্ব থেকেই মিল্ক ভিটা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দুগ্ধ শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বতর্মানে লিডিং ইউনিভার্সিটির সাবেক মেধাবী শিক্ষার্থী মিল্ক ভিটার জেনারেল ম‍্যানেজার এনায়েত চৌধুরী নেতৃত্ব ও পরিকল্পনায় মিল্ক ভিটার কৌশলসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দুগ্ধ শিল্পের উন্নয়নের ধারা অব‍্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজকের এই কর্মশালার মাধ‍্যমে ঝুঁকি মোকাবেলায় কিধরনের কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ স্থাপন করে কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নেয়া যায় সে সম্পর্কে তরুণ শিক্ষার্থীরা জ্ঞানার্জন করতে পেরেছে বলে তিনি কীনোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কর্মশালায় কীনোট স্পিকার হিসেবে বাংলাদেশের দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নের জন্য মিল্ক ভিটার কৌশলসমূহের পুনর্বিন্যাস কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় মিল্ক ভিটাকে এগিয়ে নেয়া যায় তা শিক্ষার্থীদের মধ‍্যে তুলে ধরেন বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড (মিনিস্ট্রি অব এলজিআরডি এন্ড কো-অপারেটিভস) এর জেনারেল ম‍্যানেজার (টেক এন্ড অপস) এবং লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের অ‍্যালামনাই (প্রথম ব‍্যাচের শিক্ষার্থী) এনায়েত চৌধুরী।

লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় এবং শিক্ষার্থী ফাতেমা রহমান নোহার সঞ্চালনায় কর্মশালায় ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

লিডিং ইউনিভার্সিটিতে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস’ পালিত
মেধাস্বত্বভিত্তিক  অর্থনৈতিক উন্নয়নে তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে

— এম. এ. মালিক, এমপি

মানবসম্পদ তৈরির মাধ‍্যমে সমাজকাঠামোর উন্নয়নে কাজ করে যাচ্ছি

—দানবীর ড. সৈয়দ রাগীব আলী

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-“মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো” (IP and Sports: Ready, Set, Innovate)।

দিবসটি উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে রোববার (০৩ মে ২০২৬) দুপুর  ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ  ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষেসেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, এমপি। সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।

‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে উল্লেখ করে সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, এমপি, বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীল কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ধারণা ও প্রযুক্তিকে সুরক্ষার আওতায় আনলে উদ্ভাবকদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় এবং গবেষণাভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারিত হয়। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া খাতেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব ক্রমবর্ধমান। ক্রীড়াবিজ্ঞান, তথ্য বিশ্লেষণ, সরঞ্জাম উন্নয়ন এবং সম্প্রচার ব্যবস্থায় মেধাস্বত্বের যথাযথ প্রয়োগ এ খাতকে আরও গতিশীল করে তুলছে। দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই শিক্ষা খাতেও মেধাস্বত্ব সঠিক প্রয়োগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তরুণ সমাজকে তিনি জ্ঞান চর্চার মাধ্যমে সমাজ গঠনের কাজ করার আহবান জানান। তিনি উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীকে এ এলাকার কৃতি সন্তান উল্লেখ করে বলেন, এ এলাকা উন্নয়নের জন‍্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদরাসা এবং রাস্থাঘাট করেছেন। শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে রাগীব আলীর অবদান বলে শেষ করা যাবেনা। তাই তাঁকে নিয়ে আমাদের গবেষণা করা দরকার। তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতি এ অঞ্চলের পিছিয়ে পরা জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখার কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার উন্নয়নের জন‍্য দক্ষিণ সুরমা উপজেলায় একটি স্টেডিয়াম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। লিডিং ইউনিভার্সিটির উন্নয়ন লক্ষ্যে সবসময়ই তিনি লিডিং ইউনিভার্সিটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্যে অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, মানব সম্পদ তৈরির স্বপ্ন থেকেই তিনি শিক্ষা ও সাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। লিডিং ইউনিভার্সিটির সে লক্ষ‍্যেই এগিয়ে যাচ্ছে। শিক্ষায় জ্ঞানার্জনের পাশাপাশি স্পোর্টস এর মাধ‍্যমেও নিজের এলাকাকে তুলে ধরা যায় উল্লেখ করে তিনি এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির পাশে থেকে একযোগে কাজ করার জন‍্য মাননীয় সংসদ সদস্যদের প্রতি আহবান জানান। লিডিং ইউনিভার্সিটিতে এসে শিক্ষা এবং গবেষণামূলক কাজের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস প্রদান করার জ‍ন‍্য তিনি মাননীয় সংসদ সদস্য এম. এ. মালেক এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। সরকার এবং ইউজিসির নির্দেশনা অনুযায়ী শিক্ষকদেরকে গবেষণামূলক কাজে আরো মনোযোগী হওয়ার কথাও বলেন তিনি।

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নেয় এবং নতুন ধারণা ও প্রযুক্তির বিকাশে আস্থা সৃষ্টি করে। একই সঙ্গে ক্রীড়া খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনের প্রসারে এর ভূমিকা দিন দিন বাড়ছে, যা তরুণদের সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। তিনি আরো বলেন, গবেষণা ও উদ্ভাবনী কাজে মেধাস্বত্বের প্রয়োগ জরুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন‍্য গবেষণার বিকল্প নেই। মানব সম্পদ উন্নয়নে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি মাননীয় সংসদ সদস‍্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা প্রশস্ত করার জন‍্য সর্বাত্বক সহযোগিতা করার অনুরোধ করেন এবং লিডিং ইউনিভার্সিটিতে এসে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।

লিডিং ইউনিভার্সিটি কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিমের কোঅর্ডিনেশনে এতে রিসোর্স পারসন হিসেবে বিশ্ব মেধাস্বত্ব (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে) এর গুরুত্ব তুলে ধরে করণীয় বিষয়ে আলোকপাত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।

লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেটিভ স্টাডিজের উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল‍্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

লিডিং ইউনিভার্সিটিতে টেক স্টোর্ম ৬ অনুষ্ঠিত
শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধিতে টেক স্টোর্ম প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ

— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির  কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে লিডিং ইউনিভার্সিটি  কম্পিউটার  ক্লাব কর্তৃক আয়োজিত দুদিনব‍্যাপী অনুষ্ঠিত টেক স্টোর্ম ৬ এর পুরস্কার বিতরণী মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায়  বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারি ১ এ অনুষ্ঠিত হয়েছে।

টেক স্টোর্ম ৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, এ জাতীয় প্রোগ্রাম শিক্ষার্থীদের প্রোগ্রামিং দক্ষতা বাড়ায়। পড়াশোনার পাশাপাশি বাস্তবভিত্তিক জ্ঞানার্জন এবং শিল্প প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার ক্লাবসহ আরো কিছু ক্লাব যে ভূমিকা রেখে যাচ্ছে তা খুবই প্রশংসনীয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাধ্যমে শিক্ষার্থীদের এ ধরনের প্রোগ্রাম থেকে অর্জিত দক্ষতা চাকরি প্রাপ্তিতে সহায়ক হবে বলেও উল্লেখ করেন তিনি। সময়োপযোগি শিক্ষার উপর গুরুত্ব দিতে তিনি শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যেই লিডিং ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে  এবং বাংলাদেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে এক অনন‍্য ব‍্যক্তিত্ব, উপমহাদেশের অন‍্যতম দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্নকে বাস্তবায়ন করছে।

কম্পিউটার ক্লাবের এবারের আয়োজনে প্রযুক্তির জগতে ধারণাগুলো অন্বেষণের মাধ‍্যমে নিজের সৃজনশীলতা দেখিয়ে Divisional ICT Quiz প্রতিযোগিতায় প্রথম হয়েছেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী উম্মে রায়হান। এতে দ্বিতীয় হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রহমান এবং তৃতীয় শিক্ষার্থী ফারহান নাবি ইকবাল।

Divisional FIFA প্রতিযোগিতায় প্রথম হাসিন, দ্বিতীয় আলবাব এবং  তৃতীয় সাকিব। Intra LU Program Contest এ প্রথম লিডিং ইউনিভার্সিটির সিএসই প্রোগ্রামের ৬৪তম ব‍্যাচের শিক্ষার্থী সাব্বির আহমেদ ফাহিম, দ্বিতীয় একই ব‍্যাচের মো. আরিফ এবং তৃতীয় ৬১তম ব‍্যাচের শিক্ষার্থী বাশার,

বেস্ট ফিমেইল ৬৩তম ব‍্যাচের শিক্ষার্থী ফাতেমা নাহার এবং বেস্ট জুনিয়র ৬৭তম ব‍্যাচের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সজীব।

লিডিং ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব উপদেষ্টা সিএসই বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবুবুর রহমান, কম্পিউটার ক্লাবের উপ-উপদেষ্ঠা প্রীতিরাজ ভট্টাচার্য, কম্পিউটার ক্লাব প্রেসিডেন্ট রাজেশ চন্দ রুদ্র এবং স্পন্সর প্রতিষ্টান ওস্তাদ লিমিটেডের প্রতিনিধি রুবায়েত আলম আজান। টেক স্টোর্ম ৬ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল ওস্তাদ লিমিটেড, গেমিং পার্টনার গেমিং স্টেশন এবং মিডিয়া পার্টনার ওয়েডিং সিজন।

শিক্ষার্থী জামিলে সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইলেক্ট্রনিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হকসহ সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতীকী জাতিসংঘ সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির সাফাল্য
ছায়া জাতিসংঘ সম্মেলনে লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা) সাফল্য  অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চারদিনব‍্যাপী অনুষ্ঠিত হওয়া সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির এলইউমুনার ৬জনের একটি প্রতিনিধি দল ও ২জন কার্যনির্বাহী সদস্য (বিচারক) অংশগ্রহণ করেন। প্রতিনিধিরা তাদের অসাধারণ যুক্তি, তর্ক, কুটনীতি, নেতৃত্ব দিয়ে ৫জন শিক্ষার্থী পুরষ্কারে মনোনিত হন।

লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা) থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির ২০২৪-২০২৫ স্টিয়ারিং কমিটির  সহ-সাংগঠনিক সম্পাদক ফাইয়াজ শাহদীব সাকীব এবং ডেলিগেশন উইং কোর্ডিনেটর জুনাঈদ সিদ্দিকী আসিফ।

বিভিন্ন পরিষদে যারা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে পুরষ্কারে মনোনিত হয়েছেন তাদের মধ‍্যে জাহেদ মাহমুদ -বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ৩, কাজী মোহাম্মদ ফাহিম -মৌখিক স্বীকৃতি, নাজমুল আবেদীন- বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ২, সানজিদ ইসলাম- বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ১ এবং তালহা রহমান চৌধুরী মৌখিক স্বীকৃতি। এছাড়াও সাফল্যের সাথে ৪ দিনের সম্মেলন শেষ করেছেন প্রতিনিধি দলের আরেক সদস্য সৌমিত্র ভৌমিক।

শিক্ষার্থীদের এ সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।