শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গঠিত প্রথম কেন্দ্রীয় এলামনাই (সাবেক শিক্ষার্থী) আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে নির্বাচিত হওয়া লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটি পরিবার।
রোববার (২৩ নভেম্বর ২০২৫) সকালে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে তাঁকে এ অভিনন্দন জ্ঞাপন করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, প্রক্টর মো. মাহবুবুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম, আইন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মিসেস শাম্মী আক্তার, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সৈয়দ মহসিন আলী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক কাজী মো. জাহিদ হাসান এবং ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক মো. নিয়াজ মোর্শেদুল হক।
উল্লেখ্য, প্রতিষ্ঠার তিন দশক পর ১১৩ সদস্যের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় এলামনাই (সাবেক শিক্ষার্থী) আহবায়ক কমিটিতে রসায়ন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ড. মুজিবুর রহমান এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী শাব্বির আহমদ চৌধুরীকে যৌথ আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরিসংখ্যান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।


