লিডিং ইউনিভার্সিটির ক‍্যাম্পাসে ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

সরকারের নির্দেশনা অনুযায়ী সকল স্বাস্থ‍্যবিধি মেনে লিডিং ইউনিভার্সিটির ফল ২০২১ সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ক‍্যাম্পাসে।
 রোববার (১৬ জানুয়ারি ২০২২) সকাল ১১টায় পরীক্ষা হল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এসময় ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা  নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ উপস্থিত ছিলেন।
পরীক্ষার হল পরিদর্শনকালে স্বাস্থ‍্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম চলায় সন্তোষ প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
Scroll to Top