রাগীব-রাবেয়া বৃত্তি পরিষদের উদ্যোগে রাগীব রাবেয়া এইচেসসি/ আলিম মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি পরীক্ষা অনষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারও ২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় সিলেটের ৮০টি কলেজ এবং মাদরাসার প্রায়ই ১২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।
লিডিং ইউনিভার্সিটিতে মেধাবৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়াই সন্তুষ্টি প্রকাশ করে এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আত্মশক্তিকে জাগিয়ে তুলতে মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ এবং শিক্ষার আলো ছড়াতে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের এ উদ্যোগ প্রশংসনীয়। এসময় লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, রাগীব- রাবেয়া বৃত্তি পরিষদের সভাপতি মো. লোকমান আলী, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান নাহিদ এবং কোষাধ্যক্ষ মাসুক আহমেদসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


