লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত

গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয়
— উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে লিডিং ইউনিভার্সিটিতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৬) বিকাল ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জিয়াউর রহমান।
দোয়া মাহফিলে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য দেওয়ান সাকিব আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ট্রাস্টি বোর্ডৃর সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক এবং বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
Scroll to Top