লিডিং ইউনিভার্সিটিতে ওবিই (OBE) শিক্ষাক্রম সংস্কার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক শিক্ষায় OBE Curriculum অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর বিষয়
– উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ‍্যোগে ওবিই (OBE) শিক্ষাক্রম সংস্কার বিষয়ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (০৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারী- ১ এ “OBE Curriculum Reform” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, উচ্চ শিক্ষায় কোয়ালিটি এনসিউর করতে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ‍্যাসিউরেন্স সেল হলো একটি সেন্ট্রাল পার্ট। তিনি এধরনের কর্মশালার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়ে আজকের এ কর্মশালার আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটির আইকিউএসিকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো বলেন, আজকের আধুনিক সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে OBE Curriculum অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর বিষয়। তাছাড়া, শিক্ষার্থীদেরকে চাকুরী বাজারে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে OBE Curriculum প্রস্তুত করা প্রয়োজন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শহিদুর রহমান। তিনি কারিকুলামে ইন্টারন‍্যাশনাল স্ট‍্যান্ডারড এবং কোড ব‍্যবহারের বিষয়ে আলোকপাত করেন।
লিডিং ইউনিভার্সিটির আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার কোঅর্ডিনেশনে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

Scroll to Top