লিডিং ইউনিভার্সিটির সিই বিভাগের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

সমাজের অবকাঠামো উন্নয়নে দক্ষ ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ
– উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সিই সপ্তাহ -২০২৬, নবীন বরণ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ আয়জিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। সিনিয়রদের প্রতি সন্মান ও জুনিয়রদেরকে প্রতি ভালোবাসা ও স্নেহ থাকতে হবে। লিডিং ইউনিভার্সিটি ক‍্যাম্পাসকে র‍্যাগিংমুক্ত ক‍্যাম্পাস উল্লেখ করে নবীন শিক্ষার্থীদেরকে ভালো ক‍্যারিয়ার গড়তে শিক্ষক এবং অ‍্যালামনাইদের সাথে যোগাযোগ রাখার পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার কর্তৃক আয়োজিত বিভিন্ন বিভিন্ন স্পোর্টস ইভেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ফুটবল প্রদর্শনী খেলায় বিজয়ী ২-০ গোলে ব্রাজিলক হারিয়ে বিজয়ী আর্জেন্টিনা।  ইনডোর গেমস প্রতিযোগিতার  লুডু খেলায় চ্যাম্পিয়ন মানিক (২৩তম ব্যাচ) ও জাহিদুল (২৭তম ব্যাচ) এবং রানার আপ সামির (২৭তম ব্যাচ) ও রিফাত (২৯তম ব্যাচ)। ক্যারম খেলায় চ্যাম্পিয়ন মো. রিয়াদুর রহমান রিয়াদ (২৭তম ব্যাচ) এবং রানার আপ মুহতাসিম হক মাহদি (২৭তম ব্যাচ)। ডার্টস এ চ্যাম্পিয়ন নুরুল আজহার রাফি (২৭তম ব্যাচ) এবং রানার আপ তানভীর মাহতাব রিজভী (২৯তম ব্যাচ)। টার্গেট শট (ক্যান) ফিমেইল এ চ্যাম্পিয়ন শ্রেয়া (২৭তম ব্যাচ) এবং রানার আপ প্রাচী (৩০তম ব্যাচ)। টার্গেট শট (ক্যান) মেইল এ চ্যাম্পিয়ন শওরব (৩০তম ব্যাচ) এবং রানার আপ মাহিন (২৯তম ব্যাচ)। টার্গেট শট (পেনাল্টি) ফিমেইল এ চ্যাম্পিয়ন অঙ্কিতা (২৯তম ব্যাচ) এবং রানার আপ ইফফাত ওয়াসীমাত হক নূহা (২২তম ব্যাচ)। টার্গেট শট (পেনাল্টি) মেইল এ চ্যাম্পিয়ন: তিয়াশ (৩০তম ব্যাচ) এবং রানার আপ হাসান (৩০তম ব্যাচ) দাবা (উইকএন্ড) এ চ্যাম্পিয়ন আরিফুল ইসলাম (২৯তম ব্যাচ) এবং রানার আপ আবু সাঈদ মুরাদ (২২তম ব্যাচ)। দাবায় (উইকডে) চ্যাম্পিয়ন শফিউল ইসলাম (২৮তম ব্যাচ) এবং রানার আপ আবুল কালাম আতুন (৩০তম ব্যাচ)। পিলো পাসিং এ চ্যাম্পিয়ন প্রাচী পাল (৩০তম ব্যাচ) এবং রানার আপ শ্রেয়া (২৭তম ব্যাচ)। লিডিং ইউনিভার্সিটি সিই ফ‍্যামিলীর উপদেষ্টা জাফর আহমেদ লিমনের সভাপতিত্বে এবং শিক্ষার্থী ফাইজা বাসিসা কুরেশী এবং  বিবেক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী, ড. সাব্বির আহমেদ ওসমানী, সহ উপদেষ্টা সহ উপদেস্টা গোলাম শাহরিয়া ভুইয়া এবং নবীন শিক্ষার্থী সৈয়দা তাসনিয়া।

Scroll to Top