ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড অর্জন করায় দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যর অভিনন্দন
শিক্ষা, স্বাস্থ্য এবং উদ্যোক্তা অসামান্য নেতৃত্ব ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড অর্জনের জন্য লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। তাঁর এই অর্জনে লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে আনে উল্লেখ করে এক বার্তায় তিনি উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর অসামান্য নেতৃত্ব, শিক্ষাবিস্তার, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় গর্ববোধ করেন এবং লিডিং ইউনিভার্সিটির পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


