লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

লিডিং ইউনিভার্সিটির অর্থ কমিটির ২০তম  সভা ০৯ মে ২০২৬ দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৫-২০২৬ সালের অনুমোদিত বাজেটের জুলাই ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রকৃত ব‍্যয়ের অনুমোদনস বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর  সভাপতিত্বে অর্থ কমিটির সভায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, ট্রাস্টি বোর্ড মনোনীত সদস্য সৈয়দ আব্দুল হাই, সিন্ডিকেট মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, প্রফেসর ড. এ.এন.এম মেশকাত উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের মনোনীত সদস্য ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান,  দেওয়ান সাকিব আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ও অর্থ কমিটির সদস্য সচিব মোহাম্মদ কবির আহমেদ উপস্থিত ছিলেন।

Scroll to Top