লিডিং ইউনিভার্সিটিতে বাংলাদেশে দুগ্ধ শিল্পের উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি যোগানে মিল্ক ভিটার ভূমিকা গুরুত্বপূর্ণ
–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের উদ‍্যোগে বাংলাদেশে দুগ্ধ শিল্পের উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির রাগীব আলী ভবনের গ‍্যালারি-১ এ ‘Dairy Industry in Bangladesh: Reorienting the Strategies of Milk Vita for Sustainable Development’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন,  বাংলাদেশের নতুন প্রজন্মের পুষ্টি যোগানে মিল্ক ভিটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও বহু পূর্ব থেকেই মিল্ক ভিটা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দুগ্ধ শিল্পের উন্নয়নে কাজ করে যাচ্ছে, বতর্মানে লিডিং ইউনিভার্সিটির সাবেক মেধাবী শিক্ষার্থী মিল্ক ভিটার জেনারেল ম‍্যানেজার এনায়েত চৌধুরী নেতৃত্ব ও পরিকল্পনায় মিল্ক ভিটার কৌশলসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে দুগ্ধ শিল্পের উন্নয়নের ধারা অব‍্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। আজকের এই কর্মশালার মাধ‍্যমে ঝুঁকি মোকাবেলায় কিধরনের কৌশলগত সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে স্টেকহোল্ডারদের সাথে যোগাযোগ স্থাপন করে কর্মক্ষেত্রে নিজেকে এগিয়ে নেয়া যায় সে সম্পর্কে তরুণ শিক্ষার্থীরা জ্ঞানার্জন করতে পেরেছে বলে তিনি কীনোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কর্মশালায় কীনোট স্পিকার হিসেবে বাংলাদেশের দুগ্ধ শিল্পের টেকসই উন্নয়নের জন্য মিল্ক ভিটার কৌশলসমূহের পুনর্বিন্যাস কতটুকু গুরুত্বপূর্ণ এবং কিভাবে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় মিল্ক ভিটাকে এগিয়ে নেয়া যায় তা শিক্ষার্থীদের মধ‍্যে তুলে ধরেন বাংলাদেশ মিল্ক প্রোডিউসার কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেড (মিনিস্ট্রি অব এলজিআরডি এন্ড কো-অপারেটিভস) এর জেনারেল ম‍্যানেজার (টেক এন্ড অপস) এবং লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের অ‍্যালামনাই (প্রথম ব‍্যাচের শিক্ষার্থী) এনায়েত চৌধুরী।
লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। লিডিং ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের সহযোগিতায় এবং শিক্ষার্থী ফাতেমা রহমান নোহার সঞ্চালনায় কর্মশালায় ব‍্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

Scroll to Top