মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়নে তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে
— এম. এ. মালিক, এমপি
মানবসম্পদ তৈরির মাধ্যমে সমাজকাঠামোর উন্নয়নে কাজ করে যাচ্ছি
—দানবীর ড. সৈয়দ রাগীব আলী
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল-“মেধাস্বত্ব ও ক্রীড়া: প্রস্তুত হও, শুরু করো, উদ্ভাবন করো” (IP and Sports: Ready, Set, Innovate)।
দিবসটি উপলক্ষে লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে রোববার (০৩ মে ২০২৬) দুপুর ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষেসেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, এমপি। সেমিনারে সন্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগাতে হবে উল্লেখ করে সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, এমপি, বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীল কার্যক্রমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন ধারণা ও প্রযুক্তিকে সুরক্ষার আওতায় আনলে উদ্ভাবকদের মধ্যে আস্থা বৃদ্ধি পায় এবং গবেষণাভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারিত হয়। তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া খাতেও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের গুরুত্ব ক্রমবর্ধমান। ক্রীড়াবিজ্ঞান, তথ্য বিশ্লেষণ, সরঞ্জাম উন্নয়ন এবং সম্প্রচার ব্যবস্থায় মেধাস্বত্বের যথাযথ প্রয়োগ এ খাতকে আরও গতিশীল করে তুলছে। দেশের তরুণদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে মেধাস্বত্বভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই শিক্ষা খাতেও মেধাস্বত্ব সঠিক প্রয়োগে আমাদেরকে নিশ্চিত করতে হবে। তরুণ সমাজকে তিনি জ্ঞান চর্চার মাধ্যমে সমাজ গঠনের কাজ করার আহবান জানান। তিনি উপমহাদেশের প্রখ্যাত দানবীর লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীকে এ এলাকার কৃতি সন্তান উল্লেখ করে বলেন, এ এলাকা উন্নয়নের জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদরাসা এবং রাস্থাঘাট করেছেন। শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে রাগীব আলীর অবদান বলে শেষ করা যাবেনা। তাই তাঁকে নিয়ে আমাদের গবেষণা করা দরকার। তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতি এ অঞ্চলের পিছিয়ে পরা জনগণের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা রাখার কথা বলেন। তিনি আরো বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার উন্নয়নের জন্য দক্ষিণ সুরমা উপজেলায় একটি স্টেডিয়াম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। লিডিং ইউনিভার্সিটির উন্নয়ন লক্ষ্যে সবসময়ই তিনি লিডিং ইউনিভার্সিটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।
অনুষ্ঠানে সন্মানিত অতিথির বক্তব্যে অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, মানব সম্পদ তৈরির স্বপ্ন থেকেই তিনি শিক্ষা ও সাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। লিডিং ইউনিভার্সিটির সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। শিক্ষায় জ্ঞানার্জনের পাশাপাশি স্পোর্টস এর মাধ্যমেও নিজের এলাকাকে তুলে ধরা যায় উল্লেখ করে তিনি এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির পাশে থেকে একযোগে কাজ করার জন্য মাননীয় সংসদ সদস্যদের প্রতি আহবান জানান। লিডিং ইউনিভার্সিটিতে এসে শিক্ষা এবং গবেষণামূলক কাজের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস প্রদান করার জন্য তিনি মাননীয় সংসদ সদস্য এম. এ. মালেক এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে গবেষণা এবং উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। সরকার এবং ইউজিসির নির্দেশনা অনুযায়ী শিক্ষকদেরকে গবেষণামূলক কাজে আরো মনোযোগী হওয়ার কথাও বলেন তিনি।
সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, মেধাস্বত্ব সুরক্ষা উদ্ভাবন ও সৃজনশীলতাকে এগিয়ে নেয় এবং নতুন ধারণা ও প্রযুক্তির বিকাশে আস্থা সৃষ্টি করে। একই সঙ্গে ক্রীড়া খাতে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও উদ্ভাবনের প্রসারে এর ভূমিকা দিন দিন বাড়ছে, যা তরুণদের সক্ষমতা কাজে লাগিয়ে অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। তিনি আরো বলেন, গবেষণা ও উদ্ভাবনী কাজে মেধাস্বত্বের প্রয়োগ জরুরী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির জন্য গবেষণার বিকল্প নেই। মানব সম্পদ উন্নয়নে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে উল্লেখ করে তিনি মাননীয় সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে রাস্তা প্রশস্ত করার জন্য সর্বাত্বক সহযোগিতা করার অনুরোধ করেন এবং লিডিং ইউনিভার্সিটিতে এসে বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
লিডিং ইউনিভার্সিটি কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং কোয়ালিটি এসিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিমের কোঅর্ডিনেশনে এতে রিসোর্স পারসন হিসেবে বিশ্ব মেধাস্বত্ব (ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে) এর গুরুত্ব তুলে ধরে করণীয় বিষয়ে আলোকপাত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল হামিদ।
লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি এসিউরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। সেমিনারে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেটিভ স্টাডিজের উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।