ছায়া জাতিসংঘ সম্মেলনে লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা) সাফল্য অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি চারদিনব্যাপী অনুষ্ঠিত হওয়া সম্মেলনে লিডিং ইউনিভার্সিটির এলইউমুনার ৬জনের একটি প্রতিনিধি দল ও ২জন কার্যনির্বাহী সদস্য (বিচারক) অংশগ্রহণ করেন। প্রতিনিধিরা তাদের অসাধারণ যুক্তি, তর্ক, কুটনীতি, নেতৃত্ব দিয়ে ৫জন শিক্ষার্থী পুরষ্কারে মনোনিত হন।
লিডিং ইউনিভার্সিটি ছায়া জাতিসংঘ সংস্থা (এলইউমুনা) থেকে কার্যনির্বাহী পরিষদের সদস্য (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির ২০২৪-২০২৫ স্টিয়ারিং কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফাইয়াজ শাহদীব সাকীব এবং ডেলিগেশন উইং কোর্ডিনেটর জুনাঈদ সিদ্দিকী আসিফ।
বিভিন্ন পরিষদে যারা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে পুরষ্কারে মনোনিত হয়েছেন তাদের মধ্যে জাহেদ মাহমুদ -বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ৩, কাজী মোহাম্মদ ফাহিম -মৌখিক স্বীকৃতি, নাজমুল আবেদীন- বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ২, সানজিদ ইসলাম- বিশেষ উল্লেখযোগ্য পুরষ্কার ১ এবং তালহা রহমান চৌধুরী মৌখিক স্বীকৃতি। এছাড়াও সাফল্যের সাথে ৪ দিনের সম্মেলন শেষ করেছেন প্রতিনিধি দলের আরেক সদস্য সৌমিত্র ভৌমিক।
শিক্ষার্থীদের এ সাফল্যে তাদের অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।


