হ্যাকাথন এবং প্রোগ্রামিং
প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করে
—উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
লিডিং ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে আই ই ই ই লিডিং ইউনিভার্সিটির স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী হ্যাকফিউশন ২০২৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ফ্লাইওভার এডুকেশন প্রেসেন্ট হ্যাকফিউশন ২০২৬ এ ন্যাশনাল ইনোভেশন হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি টিম ‘হানট্রিক্স’। এতে দ্বিতীয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টিম ‘অন্তর পন্থিক’ এবং তৃতীয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টিম ‘পটাটু ক্র্যাকার্স’।
প্রোগ্রামিং কন্টেস্টে প্রথম লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ইমন ঠাকুর, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আহসান আহমেদ সাইফ, মাহদি তালুকদার এবং আলী হোসেইন, পঞ্চম লিডিং ইউনিভার্সিটি শিক্ষার্থী মোহাম্মদ আরিফ।
পোস্টার প্রেজেন্টেশনে প্রথম লিডিং ইউনিভার্সিটির ‘ক্যাটালিস্ট’, দ্বিতীয় আরমি ইনস্টিটিউট অব টেকনোলজির ‘হায়েসি ক্র্যাফ্ট’ এবং তৃতীয় লিডিং ইউনিভার্সিটির ‘সৌওনক-সিভিল ইঞ্জিনিয়ারিং’। ‘টেকব্রেইন বেটল’ এ লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এসকে আবির আলী প্রথম, কাজী সাওয়াদ ইবনে হোসাইন দ্বিতীয় এবং শোভ সরকার তৃতীয়। ‘ডিবাগ ওয়ার এ লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে প্রথম বোশরা জান্তাত, দ্বিতীয় মাইশা আহমেদ চক্রবর্তী এবং তৃতীয় সৌরজিত দাস।
সোমবার (১৩ এপ্রিল ২০২৩ম৬) বিকাল আড়াইটায় সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধাকে বিকশিত করার সুযোগ পেয়ে থাকে। পাশাপাশি দীর্ঘ সময় নিয়ে সমস্যা সমাধানের মাধ্যমে তাদের ধৈর্য এবং সহনশীলতা প্রশমিত হয়। ফলে তারা দেশের উন্নয়নে মাথা উঁচু করে দাঁড়াতে পারার সক্ষমতা অর্জন করে। ভবিষ্যতেও এধরনের প্রতিযোগিতার আয়োজন লিডিং ইউনিভার্সিটিতে অব্যাহত থাকবে উল্লেখ করে এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি আই ই ই ই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান।
উপস্থিত অতিথিবৃন্দ, বিভিন্ন কন্টেস্টের প্রতিযোগী, আইইইইএলইউএসবি চ্যাপ্টারের সদস্য, ভলান্টিয়ার, লিডিং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং স্পন্সর কোম্পানী সমূহের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় সহকারি অধ্যাপক ও আই ই ই ই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর উপদেষ্টা জেহাদুল ইসলাম মনি।
শিক্ষার্থী ফাইজা বাসিসাহ কুরেশীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. নিয়াজ মোর্শেদুল হক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রভাষক সায়মুন ইসলাম, ফ্লাইওভার এডুকেশন এর সিইও জনাব সুমন এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জালাল উদ্দিন চৌধুরী।


