সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ফল ২০২৫ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) সকালে পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় আজকের পরীক্ষার চীফ ইনভিজিলেটর লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ উপস্থিত ছিলেন।


