মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে লিডিং ইউনিভার্সিটির শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এক বার্তায় তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

Scroll to Top